শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরা পূর্ব থানা ঘিরে রেখে শিক্ষার্থীদের আলটিমেটাম

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানায় জড়ো হতে থাকেন। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁরা পলাতক ওসিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তাঁরা।

আদনান মহিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর থানা থেকে সাবেক ওসি পালিয়ে যেতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, এখানে পুলিশের গাফিলতি রয়েছে। পুলিশ ছেড়েও দিতে পারে।’

আদনান মহিন আরও বলেন, ‘আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসি শাহ আলমকে গ্রেপ্তার দেখতে চাই। তা না হলে আমাদের নতুন কর্মসূচি দেওয়া হবে।’

অন্যদিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয়, তাহলে আমরা থানা ঘেরাও করব। সেই সঙ্গে আরও বড় কর্মসূচি দেব।’

  • সর্বশেষ