শিরোনাম
◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৪, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, যাচ্ছেনও অনেকে

রিয়াদ হাসান: [২] ঈদুল আজহার ছুটিতে বরাবরের মতো এবারও রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। তিন দিনের ছুটি শেষে বুধবার সরকারি-বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলায় কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। অন্যদিকে ঈদে বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে উদযাপনের সুযোগ না পাওয়ায় গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে।

[৩] [একদিন পর আবারও দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে নগরবাসী ফের চিরচেনা কর্মব্যস্ত জীবনে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। 

[৪] বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাসটার্মিনাল গুলোতে অবস্থান দেখা যায় রাজধানীতে ফিরে আসা এবং বাড়ি যাওয়া মানুষের চিত্র। মূলত কর্মস্থলে যোগ দিতেই তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরাও ফিরছেন। 

[৫] ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কমিউটার ও আন্তঃনগর মিলিয়ে মোট ১১টির মতো ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। একইসঙ্গে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে এখনও পর্যন্ত ২৪টি কমিউটার ও আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।

[৬] রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেসে ঢাকা এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পলাশ মাহমুদ। তিনি বলেন, ঈদের দুই দিন আগে বাড়িতে গিয়েছি। আজ ফিরলাম। ঈদ ভালো কেটেছে। যাতায়াতেও তেমন ভোগান্তি ছিল না। ট্রেন সময় মতো ছেড়েছে বলেও স্বস্তি প্রকাশ করেন তিনি।

[৭] গাবতলী বাস টার্মিনালের উত্তরবঙ্গমুখী শ্যামলী এন আর ট্রাভেলসের কাউন্টার মাস্টার শিমুল সাহা বলেন, বুধবার সকাল থেকে অনেক বাসই ঢাকায় পৌঁছেছে। এসব বাসে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলো। তবে যাওয়ার যাত্রি থাকলেও পুরো বাস ফিলাপ হচ্ছে না। ছুটিতে বাড়ি যাওয়ার সময় সবাই একসঙ্গে ঢাকা ছাড়ে তাই তখন চাপ পরে, কিন্তু আসার সময় মানুষ ধাপে ধাপে আসে, তাই আসার চাপটা ওইভাবে দেখা যায় না।

[৮] চুয়াডাঙ্গাগামী ব্যবসায়ী সালাউদ্দীন মাহাবুব বলেন, ঈদের দিন পর্যন্ত বেচাবিক্রি হয়েছে। তাই ঈদে বাড়ি যেতে পারিনি। একদিন রেস্ট নিয়ে আজ যাচ্ছি। পরিবারের সবাইকে ঈদের আগেই বাড়ি পাঠিয়ে ছিলাম। ছুটি কাটিয়ে সঙ্গে নিয়ে ফিরব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/একে

  • সর্বশেষ