শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ০৯:১৬ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু

সাদেক আলী: [২] মৃত ব্যক্তিদের মধ্যে করোনা পজেটিভ হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহী জেলায় আর অন্যজনের বাড়ি নওগাঁ জেলায়। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৬৪.৫২ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৪ জন।

[৩] হাসপাতালটিতে ১০৪ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। চলতি মাসের ৫ তারিখে ছিল ৪ জন মৃত্যুর ঘটনা। মাঝে মৃত্যুহার কিছুটা কম ছিল।

[৪] এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় শনিবার থেকে রাজশাহীতে রাত ৮টার পর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষে। দুপুরের মধ্যেই প্রজ্ঞাপন আকারে নোটিশ জারির কথা রয়েছে, নোটিশ জারির পর তা কার্যকর হবে।

[৫] করোনা মোকাবিলায় গঠিত জেলা পর্যায়ের সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়