শিরোনাম
◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ১০:৪৩ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১০:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত

মারুফ হাসান: [২] বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আজিজুল হক স্বাক্ষরিত এক সার্কুলারে ব্যাংকে নিয়োগে এমসিকিউ, লিখিত ও মৌখিকসহ সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।

[৩] করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। এতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।

[৪] স্বল্প সময়ের নোটিশে স্থগিত করা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য পরিক্ষার্থীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সার্কুলারে।

[৫] সার্কুলারে বলা হয়, ‘বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।’

[৬] এমসিকিউ, লিখিত ও মৌখিক- এ তিন পদ্ধতিতে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিডের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর দেশে নতুন করে মহামারির প্রকোপ বাড়ছে।

[৭] চলতি মাসে সংক্রমণ বাড়তে শুরু করলে সরকার মহামারি রোধে নতুন করে বিধিনিষেধ জারি করেছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান অর্ধেক জনবল দিয়ে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম সীমিত রাখতেও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়