শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:১০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাউডোব-দিগরাজ খেয়াঘাটে সারাবছর যাত্রীদুর্ভোগসহ অভিযোগের শেষ নেই

গোলাম মোস্তফা: [২] লাউডোব দিগরাজ আন্তজেলা খেয়া ঘাটটির চরম দূর্ভোগ সারাবছরই লেগেই থাকে। এতলেখালেখি, এত নেতাদের দৌড়ঝাপেও কোন সমাধান আজও হলো না। বাঁশ ফেনানো নদীর চরে, ওর উপর দিয়ে, কখনও হাটু কাদা ভেংগে কোয়াটার কি.মি. চর ঠেলে ভাটার সময় নৌকায় উঠে দিগরাজ পার উঠে খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় যেতে একমাত্র এ পথটি দিয়ে। এই ঘাট থেকে ৫০ লক্ষ টাকা বছরে রাজস্ব সরকারের ঘরে গেলেও পাঁকা স্থায়ী পাকা ঘাটে দীর্ঘ ৩৫/৪০ বছরের মধ্যে করা সম্ভব হয়নি বা কেউ করেনি।

[৩] গত বছর নেতানেত্রীরা শত শত মানুষ নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি কেটে কাচা রাস্তা করার চেষ্টা করলেও সেটা বেশিদিন কোন উপকারে আসেনি। দাকোপের মধ্যে সবথেকে বড় নদী পশুর, এই বিশাল নদী পারাপারের এ ঘাটটি দিয়ে বাজুযা এলাকার ৫টি ইউনিয়নের হাজার হাজার লোক ঘাট দিয়েই পারাপার হয় কারন এঘাট দিয়ে পার হতে পারলে খুলনা,মোংলা,বাগেরহাট,রামপালসহ ঢাকা যাতাযাতের জন্য সহজ ও সময় অনেক কম লাগে বলে সকলে জানে। এদিকে এঘাটে দিয়ে উঠানামা এত কষ্টসাধ্য ব্যাপার হলেও পারাপারের বাড়তি টাকা আদায়ের অভিযোগ সারা বছর লেগেই আছে।

[৪] প্রভাবশালীমহল নানা সিষ্টেমে ঘাটটি বাগিয়ে নিয়ে সাধারন যাত্রীদের কাছ থেকে বাড়তি আদায় বা চাষে লক্ষ লক্ষ টাকা লাভ করে থাকে। বর্তমানে চলছে মাসিক ডাক,তারমধ্যে আবার নানা সিষ্টেম কৌশল লুকায়িত বলে অনেকের মতামত ।বিভিন্ন সময়ে ঘাটের আদায়ের সাথে জড়িত ছিল এমন বেশ কযেকজন জানান,বছরে ৬০/৭০ লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত এ ঘাট থেকে লাভ করা সম্ভব বা করে থাকে বিধায় প্রশাসনের সাথে ভাল যোগাযোগ রক্ষা করে সকলের টার্গেট থাকে এ ঘাটটি সারাবছরের জন্য একবারে বাগিয়ে নেওয়া।

[৫] নানা সমস্যা নিয়ে কথা হয় ঘাট এলাকা লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান শেখ যুবরাজের সাথে তিনি জানান চরের পরিধি এত বাড়ছে যে এমাসে যদি ৫০ হাত সাকো করি ৩/৪ মাস পরে দেখা যায় আরো ৩০ হাত চর বৃদ্ধি পেয়েছে এ কারনে বিষয়টি জটিল হয়ে যায়।তারপরও আমরা আরো লম্বা সাকো করার চিন্তা করছি,ওদিকে অভ্যন্তরিন নৌ পরিবহন সংস্থা নদির ভিতরে খুব বেশি দুর আবার ডুকতে দেয় না,এঘাটে নানা সমস্যা লেগেই আছে তবে আমি উদ্ধতন কতৃপক্ষ স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলাপ করে একটি স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করবো,জোর দাবি জানাবো। সম্পদনা : ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়