শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষতিগ্রস্থ সেই তরমুজ ক্ষেত পরিদর্শন করলেন তদন্ত কমিটি

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ সেই কৃষকের তরমুজ ক্ষেত পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের দুই সদস্য বিশিষ্ট কমিটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নে পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শন করেন তারা।

[৩] এ সময় স্থানীয় বনবিভাগের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ জানুয়ারি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এই ক্ষেত পরিদর্শন করেছেন।

[৪] পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার সরকার সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা দু’জন এখানে তরমুজ খেত পরিদর্শন করতে এসেছি। এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী, বনবিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সবাই রয়েছেন। তদন্ত চলমান রয়েছে। সবকিছু যাচাই করে এ সম্পর্কে আমরা জানাতে পারবো।

[৫] উল্লেখ্য প্রায় ২ মাস আগে পানি উন্নয়ন বোর্ড এবং বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাধেঁর ঢালে ১৫ হাজার তরমুজ গাছ রোপন করেন কৃষক দেলোয়ার খলিফা।

[৬] এর আগে গত ১৬ জানুয়ারী সকালে হঠাৎ দেলোয়ারের ১০ হাজার তরমুজ চারা উপরে ফেলেন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ রক্ষা প্রকল্পের মাঠ প্রকৌশলী মনিরুল ইসলাম। ওই কর্মকর্তার হাত-পা ধরে তিনি তাকে ফেরাতে না পেরে কান্নায় ভেঙে পরেন। এমনটাই জানান কৃষক দেলোয়ার। সম্পাদন: আফরোজা সরকার

  • সর্বশেষ