শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বিএনপির লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্র মন্ত্রীর যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

[৩] তিনি বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই না যে, আমরা লবিস্ট নিয়োগ কিের্ছ দেশকে রক্ষার জন্য করেছি। দ্যাট হেজ টু বি ক্লিয়ার্ড।

[৪] আবারো বলছি, আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি- এটা একেবারে সঠিক না।

[৫] মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়