শিরোনাম
◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:০১ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের সঙ্গে একই দলে খেললেন মোহাম্মদ নবী, জাতীয় দলেও খেলতে চান

স্পোটস ডেস্ক : [২] ক্রিকেট ইতিহাসে কোনো জাতীয় দলের হয়ে একইসঙ্গে খেলতে দেখা যায়নি বাবা-ছেলেকে। তবে ঘরোয়া লিগে এই রেকর্ড আছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণির ক্রিকেটে ছেলে ত্যাগনারায়ণের সঙ্গে ম্যাচ খেলেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। এরপর অবসর নিয়ে নেওয়ায় জাতীয় দলে খেলার স্বপ্নটা অধরাই রয়ে যায়।

[৩] এবার নিজের ছেলেকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চান আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবী। এরই মধ্যে ছেলে হাসান খানের সঙ্গে ঘরোয়া লিগে খেলা শুরু করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিবিএফএস টি-টোয়েন্টি টুর্নামেন্টে বুখাতির হয়ে খেলছেন এই বাবা-ছেলে জুটি। মোহাম্মদ নবীর স্বপ্ন আফগানিস্তানের জার্সিতেও একসঙ্গে খেলা। - ইত্তেফাক

[৪] ৩৮ বছর বয়সী মোহাম্মদ নবী এখনো নিয়মিত খেলে যাচ্ছেন। আফগানিস্তান জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি লিগে নিয়মিত দাপিয়ে বেড়ান। এখনই অবসর নিয়ে ভাবছেন না। খেলতে চান আরও কয়েকবছর। অন্যদিকে, হাসান খানের বয়স মাত্র ১৬। তাই তো ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাবা।
মোহাম্মদ নবী বলেন, ‘হাসান আরও উন্নতি করবে। আশা করি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলে খেলবে সে। আশা করি জাতীয় দলেও খেলবে। কোনো প্রতিষ্ঠিত টুর্নামেন্টে এই প্রথম আমরা একসঙ্গে খেললাম, ভালো লাগছে। ও চাপে পড়েছে। তবে ওর প্রতিভা আছে।

  • সর্বশেষ