শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:০৮ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত কীটনাশক ও ভারতীয় ট্রাকসহ ৭ কোটি টাকার তুলোর চালান আটক

মুহাম্মদ মহসিন: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত তুলোবোঝাই ট্রাকে কীট নাশক সহ অণ্যান্য চোরাই পণ্য আমদানির অভিযোগে ৭ কোটি টাকা মূল্যের একটি “র কটোনের” চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

[৩] রোববার (১৬ জানুয়ারি) রাতে পণ্য চালানটি আটক করা হয় বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনাল থেকে।

[৪] বেনাপোল কাস্টমস হাউেেসর এক প্রেস বিঞপ্তিতে জানানো হয়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাকসন্স স্পিনিং মিলস লি: ভারত থেকে তুলা আমদানি করেন। যার কাস্টমস মেনিফেস্ট নং-২২৯২/১৭। পণ্যচালানটি ১৭ টি ট্রাকে করে আমদানি করা হয়। যার রফতানিকারক প্রতিষ্ঠান কোলকাতার রোটাস ড্রেসইসফাস কোম্পানী লি:। পণ্যচালানটি বন্দরে প্রবেশের পর গোপন সূত্রে খবর পেয়ে কমিশনার আ: আজিজের নির্দেশে ডাব্লুবি ৫১-৫৪৩৮ নাম্বারের ভারতীয় ট্রাকটি আটক করেন যুগ্ন কমিশনার-১ আব্দুর রশিদ মিয়া। পরে পণ্যচালানটি আইআরএমের ডেপুটি কমিশনার অনুপম চাকমার নেতৃত্বে শতভাগ কায়িক পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত কীটনাশক, তামাক ও সবজীর বীজ পাওয়া যায়।

[৫] বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমনা সজন জানান, একটি বহিরাগত চোরাচালানী চক্র ভারতীয় তুলোর ট্রাকে এসব পণ্য তুলে দিয়েছে। মালের মধ্যে মিথ্যা ঘোষণার কোনো পণ্য পাওয়া যায়নি। পাওয়া গেছে ভারতীয় ট্রাকের মধ্যে। এ দায় দায়িত্ব কেবল ভারতীয় ট্রাক চালাককেই নিতে হবে। এ ঘটনায় আমদানিকারক ও সিএন্ড্এফ এজেন্ট কোনোভাবেই জড়িত নয়।

[৬] বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জনান, বেনাপোল বন্দর দিয়ে বৈধ আমদানি কারকদের ক্ষেত্রে কাস্টমস সব সময় ট্রেড ফেসিলিটিশন নীতি অবলম্বন করে আসছে। কিন্ত অবৈধ আমদানিকারকদের ক্ষেত্রে জিরো টলারেন্স ণীতি অনুসরণ করে কাজ করা হচ্ছে। কাস্টম্ এ ঘটনা একটি বিভাগীয় মামলা দায়ের করেছেন। দি কাস্টমস এজেন্টস লাইসেন্সিং রুলস ২০০২ অনুুযায়ী লাইসেন্সটি সময়িক বাতিল করার নির্দেশনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়