শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ১০:২০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

মহসীন কবির:[২] সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনদফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

[৩] শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি তদন্তে ড. মো. রাশেদ তালুকদারকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাত থেকে বিক্ষোভ শুরু হয়, সর্বশেষ দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। যমুনা টিভি

[৪] এ সময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পতন পতন পতন চাই, উপচার্যের পতন চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও একসাথে’। বাংলানিউজ

[৫] এর আগে শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

[৬] বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘চলমান পরিস্থিতিতে আর ক্লাস-পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এমনিতেই করোনা সংক্রণের জন্য সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে একাডেমিক কাউন্সিলে বৈঠক হওয়ার কথা ছিল। উদ্ভুত পরিস্থিতিতে সিন্ডিকেটের জরুরি বৈঠকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।’

[৭] রোববার সন্ধ্যায় আইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ৩০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে শিক্ষার্থীরা আহত হয়েছেন।

[৮] এদিকে, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়