শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজ ২০২৩ সালে খেলবে দক্ষিণ আফ্রিকা। এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ।

[৩] করোনার কারণে গেল বছরের ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ বাতিল হয়েছিলো। একই কারণে ২০২০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল হয়। বাতিল হওয়া এই দু’টি সিরিজ ২০২৩ সালে ঘরের মাঠে আয়োজন করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

[৪] ২০২৩ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ২০২২-২৩ সালে শীতকালীন মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী, এ বছর ব্যস্ত সূচি থাকার কারণে আগামী বছর সিরিজগুলো হবে। ক্রিকইনফো, সম্পাদনা : এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়