শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুব বিশ্বকাপে রোববার বাংলাদেশের মুখোমুখি ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: [২] দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রম থেকে ২০২০ সালে আকবর আলীরা দেশের জন্য উড়িয়ে এনেছিলেন বিশ্ব জয়ের কেতন। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্যের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে এবারের মিশন শুরু হচ্ছে রোববার।

[৩] ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগার যুবারা। গত বিশ্বকাপ জয়ী দলের প্রতিনিধি বাঁ হাতি স্পিন অলরাউন্ডার রাকিবুলের নেতৃত্বে আর একটি সাফল্যের সন্ধানে বাংলাদেশ দল।

[৪] সম্প্রতি সারজায় প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরে যায় লাল-সবুজের দল। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে প্রস্তুতি রাকিবুলবাহিনী। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড শক্তিশালী হলেও বাংলাদেশ দল কোনো অংশে কম নয় বলে ভিডিও বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়