শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০১:১৮ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সেলফি বিক্রি হলো সাড়ে আট কোটিতে

অনলাইন ডেস্ক: কম্পিটারের সামনে বসে প্রতিদিন সেলফি তুলতেন এই কলেজছাত্র। ইচ্ছা ছিল পড়াশোনা শেষে সেলফিগুলো দিয়ে একটি ভিডিও তৈরির। কিন্তু কখনো ভাবেননি নেহায়েত শখের বসে তোলা এই সেলফির কপাল খুলে দেবে তার। কারণ নিজের সেলফিগুলো নন ফাঙ্গিবল টোকেনে (এনএফটি) ১০ লাখ মার্কিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় আড়ে আট কোটি টাকার বেশি) দামে বিক্রি করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান গুস্তাফ আল ঘোজালি ইন্দোনেশিয়ার সেমারাং শহরের কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। গত পাঁচ বছর ধরে তিনি সেলফি তুলে আসছেন।

তার ইচ্ছা ছিল এক হাজার সেলফি জমিয়ে সেগুলো দিয়ে গ্রাজুয়েশনের দিন একটা টাইমলাপস ভিডিও তৈরির।

ক্রিপটোকারেন্সি সম্পর্কে জানার পর ২২ বছর বয়সী এই শিক্ষার্থী এএফটিতে তার ছবি আপলোড করার সিদ্ধান্ত নেন। এর পর ‘ঘোজালির প্রতিদিন’ শিরোনামে ছবিগুলো ট্রেডিং প্ল্যাটফর্মে আপলোড করেন।

নিছক মজার ছলেই সেলফিগুলো আপলোড করেছিলেন তিনি। ভেবেছিলেন কেউ এ ব্যাপারে আগ্রহ দেখাবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে একজন ঘোজালির সেলফি সংগ্রহ করেন।

এভাবে একে একে তার ৩১৭টি সেলফি বিক্রি হয়ে যায়। ঘোজালির পকেটে ওঠে ১০ লাখ মার্কিন ডলারের বেশি।

নিজের একটি অ্যানিমেশন স্টুডিও খোলার স্বপ্ন দেখেন ঘোজালি। এই অর্থ সেই স্বপ্ন পূরণেই ব্যয় করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া পড়া শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন সেলফি তোলা চলবে বলেও জানিয়েছেন এই তরুণ।

  • সর্বশেষ