শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:২৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণপাড়ায় একই দিনে দুই স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার

ফারুক আহাম্মদ: [২] কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক স্থানে ২ স্কুল ছাত্রীর গলায় ফাঁসি দেওয়া লাশ পাওয়ার খবর পাওয়া গেছে৷ ১৩ জানুয়ারী দিবাগত গভীর রাতে শারমিন আক্তার(১৭) বাড়ীর দক্ষিণ প্বার্শে কাঠাল গাছের ডালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ।

[৩] নিহত শারমিন আক্তার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর (বেরীবাধ) গ্রামের মোঃ হোসেনের মেয়ে এবং চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই জীবন কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থালে উপস্থিত হয়ে নিহতের লাশের শোরত হাল রিপোর্ট তৈরী করে এবং ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে মোঃ সবুজ বাদী হয়ে ব্রাহ্মনপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করে।

[৪] অপর দিকে একই দিনে ব্রাহ্মনপাড়া উপজেলার বেজুড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর মেয়ে স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা (১৪) রাত ৯টায় বশত ঘরের দক্ষিণ প্বাশে জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। নিহতের পরিবার তাকে জীবিত ভেবে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

[৫] খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই বেলাল সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থালে উপস্থিত হয়ে নিহতের লাশের শোরত হাল রিপোর্ট তৈরী করে এবং ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে নিহতের বোন ফাতেমা আক্তার বাদী হয়ে ব্রাহ্মনপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করে।

  • সর্বশেষ