শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:২৭ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে লাইসেন্স বিহীন ইটভাটায় ৫০ হাজার টাকার অর্থদন্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের জুড়ী উপজেলায় লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান চালন ভ্রাম্যমাণ আদালত।

[৪] উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী জানান, বুয়াই বাজার সংলগ্ন এলাকায় বাব ব্রিকস-কে লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনার কারণে ‘ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন, এবং জরিমানার টাকা নগদে আদায় করা হয় ।

[৫] প্রতিষ্টানটিকে লাইসেন্স গ্রহণ করে বৈধভাবে ভাটা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি টিম সহায়তা করে। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়