শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২২, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২২, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানার সিদ্ধান্ত

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশনের প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এবারও কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে না। বছরের প্রথম অধিবেশন হওয়ায় অধিবেশন দীর্ঘ হবে। গত বছর বছরের প্রথম অধিবেশন ১২ কার্যদিবস বসেছে। এবারও বছরের অধিবেশন ১২ থেকে ১৫ কার্যদিবস চলবে বলে জানা গেছে।

[৩] এদিকে, জাতীয় সংসদ সচিবালয়ে সচিব কে এম আব্দুল সালামের সভাপতিত্বে বুধবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

[৪] সূত্র জানায়, এবারও সংসদ অধিবেশনে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মানা হবে। সভায় করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় কড়াকড়ি স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেওয়া হয়।অধিবেশন কক্ষসহ সংসদ ভবনে কাউকেই করোনা নেগেটিভ সনদপত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সীমিত করা হবে সংসদ ভবনে প্রবেশাধিকার। যারা অধিবেশন চলাকালীন দায়িত্ব পালন করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা প্রতিদিন করা হবে।

[৫] সূত্র আরও জানায়, সংসদ সদস্যরা রোষ্টার অনুযায়ী সংসদ অধিবেশনে যোগদান করবেন। এছাড়া সংসদ অধিবেশনে সাংবাদিক প্রবেশের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

[৬] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদের একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন আহ্বান করেছেন।

[৭] তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশন নতুন বছরের প্রথম অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়