শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের কুনমিংয়ে মহান বিজয় দিবস উদযাপিত

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত অনুষ্ঠানসূচীর মধ্যে ছিলো  জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর তথ্যচিত্র প্রদর্শন।

[৩] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ এর শহীদদের রুহের মাগফেরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জনগণের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

[৪] আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বলেন,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে  'স্বল্পোন্নত' দেশে উন্নীত করেন এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে মাতৃভূমিকে  'উন্নয়নশীল' দেশের কাতারে নিয়ে গেছেন৷ তিনি দেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ ও সহযোগিতা জোরদার করার আহ্বান  জানান।

[৫] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে পরিচালিত ও সম্প্রচারিত "মহাবিজয়ের মহানায়ক" অনুষ্ঠানের সাথে মিশন সংযুক্ত। উপস্থিত সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালিত শপথ অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করেন ।

 

 

  • সর্বশেষ