শিরোনাম
◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের মধুখালিতে ব্যাডমিন্টান খেলতে গিয়ে বিদ্যুৎর্স্পৃষ্টে শিশুর মৃত্যু

সনতচক্রবর্ত্তী : [২] জেলার মধুখালীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মির্জা গালিব (৮)নামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকালে শিশুটি মৃত্যুবরণ করে। সে গোন্দারদিয়া গ্রামের মৃত মির্জা কলমের একমাত্র ছেলে। গোন্দারদিয়া দারুল এহসান মাদ্রাসায় মক্তব বিভাগের ছাত্র গালিব। মধুখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার মির্জা আব্বাস বলেন, মির্জা গালিব আমার আপন ভাতিজা। গত রোববার বিকেলে গালিব ও তার বন্ধু রিফাত পাশের বাড়ির ছাদে ব্যাডমিন্টন খেলতে গেলে র‌্যাকেটের ব্যাট বিদ্যুতের তারের সাথে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারপর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিলে সেখান থেকে তৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যায়। সেখানে আইসিউতে রাখার চারদিন পর সে বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে মারা যায়।

[৪] মধুখালী বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন বলেন, ১৯৬২ সালে ৩৩হাজার ভোল্টের লাইনের সংযোগের তার ছিলো সেটি। লাইনের ১ ফুট দুরত্বও নিরাপদ নয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।

 

  • সর্বশেষ