শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় নিজ ঘরে ব্যবসায়ীর মরদেহ ও রহস্যময় চিরকুট উদ্ধার

ইসমাইল হোসেন বাবু: [২] কুষ্টিয়ার ভেড়ামারায় পাওনা টাকা না পেয়ে সিরাজুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার সজনী সিনেমা হলের পিছনের নিজ ঘর থেকেই ভেড়ামারা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

[৪] নিহত সিরাজুল ইসলাম নওদাপাড়া এলাকার মৃত নবী শেখের ছেলে।  চিরকুটে লেখা আছে, জেলা শহরের বামনপাড়া কাষ্টমস অফিসের সামনে মৃত ছবেদ মেম্বারের ছেলে সালাম ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাবুপুরের মনিরুজ্জমান মনিরের নিকট ৩০ লাখ টাকা পাই। টাকা না দিয়ে মনির ও সালাম এক হয়ে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করতে থাকে। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও টাকা না দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলাম।

[৫] ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ‍মুজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়