শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৯:২৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজর (অব) সিনহা হত্যা মামলায় যুক্তিতর্ক আগামী ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি

আয়াছ রনি: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ১৫ আসামির আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় লিখিত বক্তব্য প্রদান শেষ হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) আসামি বরখাস্ত এসআই নন্দ দুলালের বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সকল আসামিদের আদালতে বক্তব্য প্রদান শেষ হয়। পরে আদালত এই মামলার যুক্তিতর্কের জন্য আগামী ৯ ১০ ১১ এবং ১২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য্য করেন আদালত।

এরআগে আজ সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে নন্দ দুলাল বক্তব্য প্রদান শুরু হয়। গত সোমবার এই মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। বিচারক আসামিদের প্রত্যেককে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চেয়েছেন। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপ সহ আসামিরা মৌখিক ভাবে বিচারকের প্রশ্নের জবাব দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফরিদুল আলম জানান, ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। গত সোমবার কার্যবিধি ৩৪২ ধারায় ১৪ জন আসামী আদালতে তাদের লিখিত বক্তব্য দিয়েছেন। আজ মংগলবার অপর আসামি নন্দ দুলাল তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।

তিনি জানান, পারে আসামিদের দেয়া বক্তব্য নিয়ে আদালত পর্যালোচনাও করেছেন। তিনি জানান আদালতের বিচারক সকল আসামিদের পৃথকভাবে তাদের বক্তব্য নিয়ে সরাসরি সওয়াল-জবাব করেন। আগামী ধার্য্য তারিখে এই মামলার যুক্তিতর্ক শুরু হবে।

গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়