শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানসহ বিদেশি এয়ারলাইন্সগুলোর ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন প্রবাসীরা

শাহীন খন্দকার:[২] অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)সভাপতি মনছুর আহামেদ কালাম আরও বলেন একজন প্রবাসী শ্রমিককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরব যেতে ৭৫ হাজার টাকার বেশি প্লেন ভাড়া দিতে হচ্ছে। কিন্তু ট্রাভেল এজেন্সিকে গ্রুপ ফেয়ার দিচ্ছে না বিমান। একই রুটে সৌদি এয়ারলাইন্সের একমুখী ভাড়াও ৭৪ থেকে ৭৫ হাজার টাকা। আগের ভাড়া ৪০থেকে ৪৫ হাজার টাকা ছিল। হঠাৎ ভাড়াবৃদ্ধিতে প্রবাসী শ্রমিকেরা ফিরতে পারছেন না কর্মস্থলে।

[৩] মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিমানের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

[৪] সংগঠনের সভাপতি মনছুর আহামেদ কালাম বলেন, আগে দুবাইয়ের ভাড়া ছিল ৪০ হাজার টাকা, বর্তমানে এমিরেটসে দুবাই যেতে ৮৭ হাজার টাকা লাগে। ওমানের মাস্কাটে আগে একমুখী ভাড়া ছিল ৩৫ হাজার টাকা, বর্তমানে সব এয়ারলাইন্স ৭২ হাজার টাকা নিচ্ছে। সৌদির ভাড়া নভেম্বরে ছিল ৪২ হাজার। বর্তমানে ৭৪ হাজার থেকে ৭৫ হাজার টাকা। এ অবস্থায় অতিরিক্ত ভাড়া বহন করা ও যথাসময়ে কর্মস্থলে যাওয়া অভিবাসীদের জন্য প্রায় অসম্ভব ও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

[৪] তিনি আরও বলেন, টিকিটমূল্য বৃদ্ধিসহ আসনের সংকট থাকায় প্রতিদিন যাচ্ছে মাত্র তিন হাজার জন। এ সংকট সমাধানে চারটি প্রস্তাব দিয়েছে আটাব। প্রস্তাবগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা বৃদ্ধিসহ এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত স্লটের অনুমোদন, প্রবাসী কর্মীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ভাড়া ঘোষণা করা, এয়ারলাইন্সগুলোর অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধে রেগুলেটরি বোর্ড গঠন করা। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • সর্বশেষ