শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, তবে বিষয়টা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো: ওবায়দুল কাদের (ভিডিও)

মহসীন কবির:[২] সোমবার (৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলরের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন। যমুনা টিভি

[৩]  তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য ব্যক্তিগত, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে, মহানগর আওয়ামী লীগ ও ঢাকার ২ মেয়র ও কাউন্সিলরদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে। আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না। এ ধরনের বক্তব্য কেন সে দিলো, অবশ্যই আমি বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।

এসময় তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব আবোল-তাবোল বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। তারা ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে অপরাজনীতির জন্য বিএনপির কর্মীদের কাছেই জবাবদিহি করতে হবে নেতাদের।

[৪] গত ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তথ্য প্রতিমন্ত্রীর এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন ৪o জন নারী অধিকারকর্মী বিবৃতি দিয়েছেন।

এছাড়া বেসরকারি নারী সংগঠন নারীপক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে যে নোংরা গালাগালি করেছেন, তা নিয়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি। সূত্র : চ্যানেল২৪

  • সর্বশেষ