শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে শহরে পেট্রোলের দাম সবচেয়ে বেশি

নিউজ ডেস্ক: ১৭৩টি শহরের ওপর জরিপ করে বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি তালিকা করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এবছর এই তালিকার শীর্ষে আছে ইসরায়েলের তেল আবিব, সবচেয়ে নিচে সিরিয়ার দামাস্কাস। এছাড়াও, বিশ্বের যে পাঁচটি শহরে পেট্রলের দাম বেশি, সেই তালিকাও করেছে ইআইইউ।

সংস্থাটি থেকে পাওয়া জরিপের সংক্ষিপ্তসারে দেখা গেছে, এক লিটার পেট্রলের দাম সবচেয়ে বেশি হচ্ছে হংকংয়ে। সেখানে এই জ্বালানি বিকোচ্ছে দুই ডলার ৫০ সেন্ট প্রতি লিটার। অর্থাৎ বাংলাদেশি টাকায় হংকংয়ে এক লিটার পেট্রলের দাম পড়বে ২১৪ টাকা ৩৭ পয়সা।

এই তালিকার পরের চারটি স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম, নরওয়ের অসলো, ইসরায়েলের তেল আবিব এবং জার্মানির হামবুর্গ। এসব শহরে পেট্রলের দাম যথাক্রমে ২ ডলার ১৮ সেন্ট, ২ ডলার ৬ সেন্ট, ২ ডলার এবং ১ ডলার ৯৯ সেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়