শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্ষা করতে নদী সাঁতরে ভারত থেকে বাংলাদেশে শ্রী সিতারাম লাল চন্দ্র

নিউজ ডেস্ক : সীমান্তপথে অবৈধভাবে সাঁতার কেটে নদী পেরিয়ে সিলেটে এসে ধরা পড়েছেন ভারতীয় নাগরিক শ্রী সিতারাম লাল চন্দ্র (৫০)। তিনি ভারতের ছত্রিশ প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারি থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ সুরমা থানায় এএসআই আমিনুর রহমান তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আরটিভি, যুগান্তর

গতকাল শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় নাগরিক সিতারামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান পুলিশ।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রোববার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার আরটিভি নিউজকে জানিয়েছেন, গ্রেপ্তার সিতারাম লাল চন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান ৫৩ দিন।

এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় একমাস পূর্বে নদী সাঁতরে কেটে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়েস্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন। বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে সিতারাম। তার কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়