শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনবাগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরহাদ হোসেন : [২] নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। পুলিশের ধারণা আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দূর্বৃত্তরা সহিংসতা তৈরির উদ্দেশ্যে অস্ত্রগুলো এ স্থানে লুকিয়ে রেখে ছিলো।

[৩] বুধবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

[৪] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ক্লাবের উত্তর পাশে লাগোয়া ঝোঁপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৪টি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো থেকে ৫১টি লাঠি, ১৮টি লোহার রড, ১টি টেঁটা-বল্লম, ৬টি ছোরা, ৪টি রামদা, ২টি চায়না চাপাতি, ২টি ক্রিকেট স্ট্যাম্প, ৩টি স্টীলের পাইপ, ২টি প্লাস্টিকের পাইপ ও ১টি হকস্টিক উদ্ধার উদ্ধার করা হয়।

[৫] সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ধারণা করা হচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করার জন্য অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়