শিরোনাম
◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দা সাজিয়া আফরিন: রেহানা মরিয়ম নূর ইসলামিক ফেমিনিজমকে পোট্রে করতে চেয়েছে

সৈয়দা সাজিয়া আফরিন
মুসলিম ফেমিনিস্টরা ধর্মকে অউন করে নিজেই ব্যাখ্যা করে কোরআন, হাদিস ও ইসলামিক ইতিহাস। লিবিয়ার সিরিয়ার ও ইরানের মুসলিম ফেমিনিস্টরা লিখছেন, অ্যাক্টিভিজম করছেন যেভাবে, সেখানে ধর্মে পুরুষের একচ্ছত্র অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। নারীকে দেওয়া পুরুষতান্ত্রিক অধিকারের সীমা বোল্ডভাবেই ছাড়িয়ে যান তারা। একটা ক্ষেত্রে আমি মুসলিম ফেমিনিস্টদের আলাদা করে পছন্দ করি। একদম বুনো বোল্ড। কারণ ধর্ম একটা কমিউনিটি, একটা পাওয়ার ব্যাংক, একটা রাজনীতি। সেটা মেয়েরা পুরুষকে ছেড়ে দেবে কেন? পয়েন্ট কী?

রেহানা মরিয়ম নূর ইসলামিক ফেমিনিজমকে পোট্রে করতে চেয়েছে, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের দেওয়া অধিকারের বাইরে যেতে চায়নি। ওই যে ফেমিনিস্ট হেটার্সরা বলে না? যে আমি ধর্ষণ সমর্থন করি না। নারীর ক্ষমতায়ন চাই কিন্তু ফেমিনিস্টদের পছন্দ করি না। গল্পকে শুধু গল্প ধরে নিলে সিনেমাটা অবশ্যই ভালো। নারীর জন্য সিনেমা। সিনেমার মেসেজ হিসাব করতে গেলে এখানে ফেমিনিজমের মোড়কে পুরুষতন্ত্রের গন্ধটা বেশি আসে। মানে নায়িকা এটুকু পর্যন্ত থাকলে পুরুষতন্ত্র সঙ্গে আছে। না হলে কিন্তু নেই। ফেমিনিজমের চায়ে পুরুষতান্ত্রিক বিশ্বাস খাইয়ে দিলে আমি খাবো না। এটা মুসলিম ফেমিনিজমের অপমান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়