শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার কাউন্সিলর হত্যার সমস্ত রহস্য আজ বা কালকে উদ্‌ঘাটন করতে পারবো: স্বরাষ্ট্রমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গত সোমবার বিকেলে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘গত পরশু দিন একটা হত্যাকাণ্ড ঘটেছে। রহস্য উদ্‌ঘাটন করতে আমাদের পুলিশ বাহিনী চেষ্টা করছে। ডিবিসি টিভি

[৩] বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিটিআরসির ‘এনওসি অটোমেশন এবং আইএমইআই ডেটাবেইস’ সিস্টেমের সঙ্গে এনটিএমসির ‘ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম’–এর ইন্টিগ্রেশন–বিষয়ক এ সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তিতে সই করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের রেডিও কমিউনিকেশন স্টাডি অ্যান্ড রিসার্চ ডিরেক্টরের পরিচালক মো. সোহেল রানা এবং বিটিএমসির অতিরিক্ত পরিচালক মো. শাওগাতুল আলম।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সামনে সব অপরাধের ধরন পাল্টে যাচ্ছে ও যাবে। তখন সাইবার অপরাধ যে পরিমাণ আসবে, তা আমরা চিন্তাও করতে পারছি না। সে অনুযায়ী আমরা পুলিশ বাহিনীকে তৈরি করছি। এনটিএমসিকেও আমরা সেভাবে তৈরি করছি। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এনটিএমসি আরো শক্তিশালী হবে।’ প্রথম আলো

[৫] দুর্গাপূজায় কুমিল্লার একটি মন্দিরে কোরআন শরিফ রেখে আসা যুবকের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা দেখেছেন, গভীর রাতে কুমিল্লায় একটি ছেলে কীভাবে কোরআন শরিফ নিয়ে কী ধরনের কাণ্ড ঘটিয়েছিলো। তার উদ্দেশ্য কী ছিলো, সেটাও আমরা বের করে নিয়ে এসেছি। সেটা শনাক্ত করা সম্ভব হতো না, যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার না করতাম।’

[৬] অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর আমরা ৫–জি প্রযুক্তির যুগে প্রবেশ করব। প্রচলিত যে অবস্থা আছে বা সমাজ, সংস্কৃতি, অর্থনীতি অথবা যে জগতে বসবাস করি, তাতে এমন পরিবর্তন আনবে, যা হয়তো আমরা ধারণাও করতে পারছি না।’ ডিজিটাল অপরাধগুলোর বড় একটা অংশ সংঘটিত হয় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা না থাকার কারণে বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ