শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার টিম পেইনের জামাইবাবুর নাম জড়ালো যৌন কেলেঙ্কারিতে

স্পোর্টস ডেস্ক : [২] কিছুদিন আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের নাম যৌন কেলেঙ্কারি কাণ্ডে জড়ানোর পরেই, অ্যাসেজের আগেই তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন। এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠলো তার জামাইবাবু (বোন জামাই) তথা প্রাক্তন অজি ক্রিকেটার শ্যানন টাবের বিরুদ্ধে।

[৩] উল্লেখ্য গত ১৯ নভেম্বর ২০১৭ সালের পুরনো যৌন কেলেঙ্কারির ঘটনা নতুন করে সামনে চলে আসায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে বাধ্য হন পেইন। ঠিক একই ভাবে পুরনো ঘটনা সামনে চলে আসাতে এবার ক্রিকেট তাসমানিয়ার চাকরি হারালেন শ্যানন টাব।

[৪] পেইনের জামাইবাবু শ্যাননের ঘটনাটি ২০১৮ সালের। তাসমানিয়ার প্রাক্তন এই ক্রিকেটার ওই একই মহিলাকে যৌন উত্তেজক বার্তা পাঠিয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারের শেষে শ্যানন টাব ক্রিকেট তাসমানিয়ার অধীনে অ্যাডিলেডের প্রিন্স আলফ্রেড কলেজের প্রথম একাদশের কোচ হয়েছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডেও চাকরি পাওয়ার কথা তার প্রায় পাকা ছিল। এর মধ্যেই এমন ঘটনা প্রকাশ্যে আসাতে শ্যানন টাব চাকরি হারালেন। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ