শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার বাহুতে ঝুলে আছেন অভিনেত্রী মিথিলা?

বিনোদন ডেস্ক: বলিউডে অভিষেক ঘটেছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পেয়েছে। সোমবার (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে সিনেমাটি মুক্তি পায়। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন মিথিলা।

যদিও কথা ছিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রোহিঙ্গা’। কিন্তু শুটিং শেষ করেও করোনার কারণে পোস্ট প্রোডাকশনের কাজ ঠিক সময় শেষ করা যায়নি। শেষে অ্যাপল টিভিতে মুক্তি পায় বলিউডের ছবিটি। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে তানজিয়া মিথিলা ও ভুটানের ছেলে স্যাঙ্গে।

তবে মিথিলা যে বেশ খুশি প্রথম সিনেমা মুক্তিতে তা কিন্তু তিনি বার বার প্রকাশ করছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন বেশ কিছু ছবি। যার ক্যাপশনে লিখেছেন ‘বিহাইন্ড দ্য সিন’, রোহিঙ্গা। ছবিতে দেখা যায় তিনি তার নায়কের ও সহশিল্পীদের সঙ্গে আছে। যেখানে নায়কের বাহুতে একেবারে ঝুলে আছেন। আড্ডা দিচ্ছেন শুটিংয়ের বিরতিতে।

বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান সিনেমাটি পরিচালনা করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ তথা ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া ‘রোহিঙ্গা’র বেশিরভাগ শিল্পী ও কলাকুশলী বলিউডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়