শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বাসভঙ্গের অভিযোগে আলিবাবা, টেনসেন্ট ও বাইডুর জরিমানা করেছে বেইজিং

লিহান লিমা: [২] দেশের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোর (এসএম ওপর আবারো নিয়ন্ত্রণের হাতুড়ি চালাচ্ছে বেইজিং। চীনের মার্কেট রেগুলেশন সংস্থা (এসএএম) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে আলিবাব, বাইদু ও টেনসেন্ট সহ কয়েকটি কোম্পানিকে জরিমানা করা হয়েছে।

[৩] এসএএম’ এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ৪৩টি পৃথক আইন লঙ্ঘনের ঘটনা তালিকাভুক্ত করেছে, এর মধ্যে কিছু কিছু ঘটনা ২০১২ সালের। প্রতিটি অপরাধের জন্য ৫ লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে।

[৪] এই ঘোষণার পরপরই হংকংয়ের শেয়ার বাজারে সোমবার আলিবাবা, টেনসেন্ট এবং বাইডুর শেয়ার দ্রুত হ্রাস পায়। এর মধ্যে বাইডুর শেয়ার ২.১ শতাংশ, টেনসেন্টের ০.৩ শতাংশ এবং আলিবাবার শেয়ার ১.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৯ সালে হংকংয়ের মার্কেটে তালিকাভূক্তির পর থেকে শুক্রবার পর্যন্ত কোম্পানির শেয়ার ১১ শতাংশ হ্রাস পায়।

[৫] এই বছর চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। যার তুলনায় সাম্প্রতিক জরিমানার আকার খুবই কম। এর আগে বছরের শুরুতে একচেটিয়া আচরণের অভিযোগে আলিবাবাকে ১৮.২ বিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়। গত সপ্তাহে আলিবাবা সতর্ক করে জানায় অর্থনীতিতে ধীরগতি এবং নিয়ন্ত্রক সংস্থার ধর-পাকড়ের কারণে এই বছর দুর্বল প্রবৃদ্ধি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়