শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ২০

নাটোর প্রতিনিধি:[২] বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে।

[৩] নাটোরের পুলিশ জানায়, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মিরা একত্রিত হয়ে বিএনপি নেতা দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবির নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশে করার প্রস্তুতি নেয়। এ সময় দলের নেতা কর্মিদের শান্তিপূর্ন ভাবে কর্মসুচি পালন করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা করে। পরিস্থিত শান্ত করতে পুলিশ লার্ঠিচাজ শুরু করে।

[৪] এ সময় দলের নেতা-কর্মিরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

  • সর্বশেষ