শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৯:১৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মর্গের ফ্রিজে ৭ ঘণ্টা থাকার পরে বেঁচে উঠল ‘মৃত’ ব্যক্তি!

ডেস্ক রিপোর্ট: দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সুরেশ কুমারকে মৃত ঘোষণার পর ময়নাতদন্তের জন্য মর্গের ফ্রিজে রেখেছিলেন চিকিৎসকরা। সাত ঘণ্টা ফ্রিজে থাকার পর মৃত সুরেশের দেহে প্রাণ ফিরল! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। চ্যানেল আই

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত বৃহস্পতিবার বিদ্যুৎ-মিস্ত্রি সুরেশ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজে রাখা হয়। সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।

ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। এর মধ্যেই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে তারা চিকিৎসককে দেহটি ভাল ভাবে পরীক্ষা করার অনুরোধ করেন।

চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর আবার হাসপাতালে সুরেশকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। পরিবারের দাবি, চিকিৎসা চলছে সুরেশের। তার জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন সঙ্কট কেটে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়