শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে নববী সবার জন্য উন্মুক্ত করে দিলো সৌদি আরব

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। যে কোনো মুসলমান ইবাদতের জন্য প্রবেশ করতে পারবেন। আল আরাবিয়া

[৩] সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে ওকাজ সংবাদপত্র জানায়, মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি দুই ডোজ টিকা দেওয়া ও টিকা নেওয়ার পর ১৪ দিন পার করার প্রমাণ দিয়ে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

[৪] সৌদি প্রেস এজেন্সি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় হজ ও ওমরা মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরা ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন।

[৫] ওমরা ও হজ মন্ত্রণালয় জানায়, মোবাইল ব্যবহারকারীদের দুটি অ্যাপ্লিকেশন নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে রাখতে হবে। মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে নতুন অ্যাপস দুটি পাওয়া যাবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়