শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি, এক কিশোরের মৃতূতে নিহতের সংখ্যা বেড়ে ৪০

মামুন হোসেন: [২] সুদানে অভ্যুত্থান বিরোধী কর্মীরা রবিবার গণবিক্ষোভের ডাক দিয়েছে, কারণ চিকিৎসকরা বলেছেন, গত মাসের সামরিক ক্ষমতা দখলের পর থেকে নিহতের সংখ্যা বেড়েছে অন্তত ৪০ জন। সিজিটিএন আফ্রিকা

[৩] সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান অন্তরবর্তী সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেপ্তার করে, ২৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন।

[৪] সুদানে ডাক্তারদের স্বাধীন কেন্দ্রীয় কমিটি বলেছে ‘একজন শহীদ হয়েছেন, ১৭ নভেম্বর ১৬ বছর বয়সী কিশোরের মাথায় এবং পায়ে লাইভ রাউন্ডের আঘাতে গুরুতর আহত হওয়ার পরে শনিবার তিনি মারা গেছেন। আলজাজিরা

[৫] পুলিশ কর্মকর্তারা কোনো জীবন্ত গোলাবারুদ ব্যবহার করতে অস্বীকার করেন এবং জোর দেন বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে ন্যূনতম শক্তি ব্যবহার করেছে তারা। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়