শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যালারি থেকে মাঠে দর্শক, পা ছুঁলেন মোস্তাফিজের

নিজস্ব প্রতিবেদক: [২] ইনিংসের ১৩তম ওভার শেষ। নতুন প্রান্ত থেকে খেলা শুরু হবে। কিন্তু খেলা শুরু করা যায়নি যথাসময়ে। নর্দার্ন গ্যালারি থেকে এক দর্শক মাঠের পাশে লোহার উঁচু দেয়াল পেরিয়ে চলে যান মাঠে। এই দর্শক যখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকে মাঠ কর্মীরা দেখছিলেন, তাকে চোখে চোখে রাখছিলেন।

[৩] কিন্তু অবাক করা বিষয় তার সঙ্গে দৌড়ে পারেননি কেউই। মাঠে গিয়েই বোলিং প্রান্তে এই দর্শক হাঁটু গেড়ে মাটিতে বসে পা ছোঁয়ার চেষ্টা করেছেন মোস্তাফিজুর রহমানের। জৈব সুরক্ষিত বলয়ে থাকা মোস্তাফিজ হালকা সরে গেছেন।

[৪] এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। মোস্তাফিজও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়