শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

রতন কুমার: [২] ডোমারে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

[৩] বৃহষ্পতিবার সকাল দশটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবীর আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ছোট রাউতা ফরেষ্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত নুর ইসলামের ছেলে নুর আলমকে (৪০) তার নিজ বাড়ী থেকে ৯ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

[৪] নুর আলমের স্বীকার উক্তিতে পরে হরিণচড়া ইউনিয়নের মৃত আনছার আলীর ছেলে আব্দুল কাদেরকে (৩৫) তার বাড়ী থেকে তিন বোতল ফেন্সিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওইদিন বিকালে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

[৫] ডোমার থানা পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহষ্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়