শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খারাপ আচরণ ও বাসে হাফভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মহসীন কবির:[২] বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করে, এরপর সড়ক অবরোধ করে। আরটিভি

[৩] দেখা যায়, সড়ক অবরোধ করে তারা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দেয়।

[৪] আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করা। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই এসব শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়। এছাড়াও পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।

[৫] ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নিতে হবে। ঢাকা পোষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়