শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর দ্বিতীয় বিয়ের প্র্যাংক, ভুল বুঝে স্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দুবাই প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন - এমন কথা শুনে আত্মহত্যা করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক নারী। কিন্তু তার স্বামীর দাবি, তিনি মূলত ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মজা করে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলেন। যদিও তার স্ত্রী তা বুঝতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। এমনকি প্রাংক করার বিষয়টি বোঝানোর সুযোগই তার স্ত্রী তাকে দেননি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, পাঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা রমজান মধ্যপ্রাচ্যে থাকেন। তার স্ত্রী ফাউজিয়া স্বামীর পরিবারের সঙ্গে শিয়ালকোটে থাকতেন। দুবাই থেকে ভিডিও কলে রমজান তার স্ত্রীকে বলেন, দুবাইতে মধ্যপ্রাচ্যের এক নারীকে তিনি বিয়ে করেছেন। এ কথা শুনে ফাউজিয়া কল কেটে দিয়ে তার স্বামীকে কয়েকটি ভিডিও বার্তা পাঠান। এরপর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

রমজানের দাবি, পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য কোনো সুযোগই তার স্ত্রী তাকে দেননি।

আত্মহত্যার আগে ফাউজিয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি তার স্বামীকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারবেন না।

এদিকে, এ ঘটনায় ফাউজিয়ার পরিবার রমজান ও তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তারা দাবি করছে, ফাউজিয়াকে হত্যা করা হয়েছে। এরফলে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়