শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে সিএনজি চোর চক্রের চার সদস্য আটক, ৫টি সিএনজি উদ্ধার

সুজন কৈরী: রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে ৫টি সিএনজি অটোরিকশাসহ চোরাকারবারী দলের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটকরা হলেন-আরিফ হাওলাদার, বেলাল হোসেন, লাল মিয়া ও আব্দুল জলিল।

র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপনগর এলাকায় কিছু সংঘবদ্ধ সিএনজি চোরাকারবারী সদস্য চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যে বুধবার ব্যাটালিয়নের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই ৫টি সিএনজিসহ চোরাকারবারী চক্রের ৪ জন সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, আটকরাসহ চক্রের পলাতক অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের সহযোগীতায় ঢাকা ও আশেপাশের জেলা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে বিভিন্ন মাধ্যমে ভুয়া কাগজপত্র ও নাম্বার প্লেট তৈরি করে। এছাড়া চোরাই সিএনজি অটোরিকশার রঙ পরিবর্তন-পরিবর্ধন করে অবৈধ কাগজপত্র ও নাম্বার প্লেট বসিয়ে ঢাকা মহানগরে চলাচল করে এবং বিভিন্ন নিরিহ ও সহজ সরল লোকদের কাছে বিক্রি করে। এই বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়