শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুসানগার্ডে ইরাকি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধের গল্প নিয়ে উপন্যাস

রাশিদ রিয়াজ : ১৯৮০ সালে ইরানী শহর সুসানগার্ডে ইরাকি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধের ঘটনা নিয়ে ইরানী লেখক মেহরি গোলামপুর উপন্যাস লিখেছেন। ‘৫৭ দিন’ শিরোনামে উপন্যাসটি ইসলামিক বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষা জাতীয় জাদুঘর প্রকাশ করেছে। সোমবার তেহরানে জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠানে এটির মোড়ক উন্মোচন করা হয়। তেহরান টাইমস

অনুষ্ঠানে লেখক মেহরি গোলামপুর বলেন, ১৯৮০-১৯৮৮ ইরান-ইরাক যুদ্ধে প্রায় ৭ হাজার নারী নিহত হয়। একজন নারী হিসেবে যুদ্ধের কঠিন দিনগুলিতে নারীরা কি ভূমিকা পালন করেছিলেন সে সম্পর্কে উপন্যাসটিতে একটি চিত্র তুলে ধরেছি। উপন্যাসের ঘটনাগুলি মাশহাদের একজন নারীকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি একজন অফিসার হিসাবে তার স্বামীর মিশনের কারণে সুসানগার্ডে চলে আসেন। এরপর যুদ্ধ শুরু হয় এবং শহরটি ইরাকি বাহিনী দখল করে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়