শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী ৫ ইউপি চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

জাহাঙ্গীর লিটন : [২] রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ৫ ইউপি চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। দলীয় নির্দেশনা অমান্য করে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

[৪] বহিষ্কারের তালিকায় থাকা প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন খান, ২ নম্বর নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা, ৩ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়া, কার্যকারি কমিটির সদস্য সামছুল ইসলাম সুমন, কার্যকারি কমিটির সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী। এ ছাড়া ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ফারুকসহ অনেকে ঘোষণা দিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তৃনমূলে ক্ষোভ রয়ে গেছে।

[৫] অনুষ্ঠানে জাপানের নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারগণ যারা স্বনামধন্য প্রতিষ্ঠান দ্যা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিল (এফইসি) এর সদস্য অংশগ্রহণ করেন। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়