শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাইকারীর ছুরিকাঘাতে কৃষক নিহত

জিএম মিজান: [২] বগুড়ার শাজাহানপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিজুল হক (৫২) নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার আলী উপজেলার নন্দগ্রাম মধ্যপাড়ার মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।

[৩] জানা যায়, নিহত আজিজুল হক একজন কৃষক ছিলেন। তিনি তার জমির শাক-সবজি বনানী সুলতানগঞ্জ হাটে বিক্রি করতেন। হাটে সবজি বিক্রির টাকা নিয়ে সোমবার রাতে আটো ভ্যানে বাড়ী ফেরার পথে ছিনতাইকারীরা অটো ভ্যানটি থামিয়ে পথরোধ করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।

[৪] বাধা দিতে গেলে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৫] শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদক-কে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়