শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিদের বদলে ইমরান খানকে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ার তাগিদ হামিদ মীরের

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ওয়াশিংটন পোস্টের একটি কলামে পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর বলেন, সোমবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটির পাঁচ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন না। তিনি কি আসলে রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কাজ করতে চাচ্ছেন না? তিনি কি নিজের জন্যই বিপদ ডেকে আনতে চাচ্ছেন?

[৩] ইমরানের বিরুদ্ধে অভিযোগ তালিবান ও টিটিপি পাকিস্তান সরকারের কথা শুনছে না এবং তারা মূলত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

[৪] হামিদ বলেন, ইমরান খান বিরোধী দলে থাকতেও টিএলপিকে সমর্থন করেছিলেন। টিএলপি নেতারা পুলিশ কর্মকর্তাদের হত্যার সাথে জড়িত। সরকারের সাথে সমঝোতা করে তারা মুক্তি পাচ্ছে।

[৫] তিনি বলেন, কয়েকজন বিরোধী দলের সংসদ সদস্য আমাকে বলেছেন, টিটিপি ও টিএলপি আগামী নির্বাচনে জোট করার কথা ভাবছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়