শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৫:০৭ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই’র রাস্তায় জাদুর গালিচায় ঘুরে বেড়াচ্ছেন আলাদিন!

আন্তর্জাতিক ডেস্ক: আরব্য রজনীর উপকথার জনপ্রিয় চরিত্র আলাদিন। আর সেই আলাদিনই ঘুরে বেড়াচ্ছেন দুবাইয়ের রাস্তায়। শূনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটেছে দুবাইয়ে। ম্যাজিক গালিচায় চেপে দুবাই ঘুরে বেড়াচ্ছেন একজন যুবক।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মূলত হ্যালোইন উপলক্ষে পুরোদস্তুর আলাদিন সেজে বহু অর্থ খরচ করে বানানো বিশেষ ধরণের হোভার বোর্ডের ওপর কার্পেট বসিয়ে তাতে চেপে ঘুরে বেড়ান তিনি। বুর দুবাই এবং পুরোনো সুক এলাকায় ম্যাজিক কার্পেটে চড়ে যেতে দেখা যায় তাকে।

পথচারীরা তাকে দেখে যারপরনাই বিস্মিত হন, ফোন বের করে ছবি তোলা কিংবা ভিডিও করা শুরু করেন। ইউটিউবে প্রকাশিত ভিডিওতে, পানির ওপর দিয়েও ‘ম্যাজিক কার্পেটে’ চেপে যেতে দেখা গেছে ওই যুবককে। তবে ওই যুবকের নাম জানায়নি খালিজ টাইমস।

ভিডিওর বর্ণনায় ওই যুবক লিখেছেন, এটা বানাতে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে সমুদ্রের পানি গিলতে হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, এই জিনিস বানাতে তার কমপক্ষে আট মাস সময় লেগেছে। ওই যুবক বলেন, আপনি যদি কোনো কিছু কল্পনা করতে পারেন তাহলে আপনি তা করেও দেখাতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়