শিরোনাম
◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ যে তিন নেতার হাতে এখন ইরানের ভাগ্যের চাবি ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্দরে সংযোগ ফ্লাইওভারের ২টি পিলারে ফাটল ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

এম আর আমিন: [২] চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং টোল এক্সেস রোডের সঙ্গে সংযুক্ত ফ্লাইওভারের ২টি পিলারে ফাটল দেখা দিয়েছে।

[৩] ফ্লাইওভার এলাকায় দেখা যায়, ফাটলের পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টের লোহার প্লেট ও রাবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইওভারের ওপর অনেক ভারি যানবাহন পার্ক করা।

[৪] গত বৃহস্পতিবার সওজের ব্রিজ ম্যানেজমেন্ট উইং-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ এবং ব্রিজ ডিজাইন সার্কেলের সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফাটল গুরুতর না হওয়ায় আমরা ফ্লাইওভারের ওপর এবং নিচে যানবাহন চলাচল বন্ধ করিনি।

[৫] তবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলেছেন, ফ্লাইওভারের ফাটলটি গুরুতর নয়, এটি মেরামতযোগ্য।
সওজ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, ১ দশমিক ৪২ কিলোমিটার দীর্ঘ এবং ১০ দশমিক ৬ মিটার চওড়া এ ফ্লাইওভারটি ৮২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০০৮ সালের ১৫ মে শুরু হয়ে এর নির্মাণ কাজ শেষ হয় ২০১১ সালের ৩১ ডিসেম্বর।

[৬] সওজের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ বলেন, এটি স্ট্রাকচারাল ড্যামেজ নয়। ফ্লাইওভারের আনুভূমিক অংশে ফাটল দেখা দিয়েছে, যা মেরামতযোগ্য।

[৭] সওজের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ফ্লাইওভারে যে ফাটল সৃষ্টি হয়েছে, তা মেরামতযোগ্য। যত তাড়াতাড়ি সম্ভব এই ফাটল মেরামত করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়