শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি আবারো কঠোর পরিশ্রম শুরু করবো: হাসান আলি

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ তম ওভারে হাসান আলীর ক্যাচ মিসের কারণে ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা। হাসান আলীর দিকে তীব্র আক্রমণ করছেন অনেকেই।

[৩] এবার সেই ক্যাচ মিসের জন্য ক্ষমা চাইলেন হাসান। টুইটারে তিনি লিখেন, জানি আমার পারফরম্যান্সের কারণে আপনারা প্রত্যেকে ব্যথিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমার থেকে বেশি দুঃখী আর কেউ নয়। আমার ওপর আস্থা হারাবেন না।

[৪] যতো দিন পারব সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেটের সেবা করে যেতে চাই। আবারও কঠোর পরিশ্রম শুরু করব। নিজেকে আরো শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের মেসেজ, টুইট, পোস্ট, ফোন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটাই আমার সবচেয়ে বেশি দরকার ছিল। ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়