শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের বিশনাথে স্মার্টফোন নিয়ে পরীক্ষার কেন্দ্রে, চার শিক্ষক স্থায়ী বহিস্কার

পাভেল সামাদ: [২]রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ‘বিশ^নাথ দারুল উলুম কামিল মাদ্রাসা’ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

[৩] জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ। এ সময়  চার শিক্ষককের হাতে ‘কেন্দ্রে নিষিদ্ধ’ স্মার্টফোন দেখতে পান । পরে সাথে সাথে ওই চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী তাদেরকে স্থায়ীভাবে পরীক্ষার দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

[৪] উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, ‘কেন্দ্রে নিষিদ্ধ স্মার্টফোন বহন করায় চারজন শিক্ষকে বহিস্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে চার শিক্ষককে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দায়িত্ব হতে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।’ সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়