শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমজাদ কীভাবে পালালো, জানাতে দুদককে নির্দেশ দিলেন হাইকোর্ট

মহসীন কবির:[২] সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন দেশ ছেড়ে কীভাবে বিদেশে পালিয়েছে, তা আগামীকাল সোমবার দুপুরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খানকে নির্দেশ দিয়েছেন আদালত। সময় টিভি অনলাইন

[৩] রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

[৪] এর আগে, জালিয়াতি করে ঋণের নামে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

[৫] এজাহারে বলা হয়, ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ সৃষ্টি করে মোট ২০ কোটি ৬০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন এস এম আমজাদ হোসেনসহ অভিযুক্তরা। পরে ওই অর্থ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সিঙ্গাপুরে পাচার করেছেন। ভুয়া ভিজিট প্রতিবেদন ও ভুয়া স্টক লট তৈরি করে খুলনা বির্ল্ডাস নামে কাগুজে প্রতিষ্ঠানের মালিককে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়