শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাবেন মগবাজার, ভাড়া দেবেন মতিঝিলের

মাজহারুল ইসলাম: [২] রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে থেকে উত্তরা আবদুল্লাহপুর হয়ে ধউর চৌরাস্তা পর্যন্ত যায় মিনিবাস ভূঁইয়া পরিবহন। মোট দূরত্ব ২৫ দশমিক ২ কিলোমিটার, ভাড়া ৫৪ টাকা। এক টাকা খুচরার ঝামেলা বলে নেয়া হয় ৫৫ টাকা। নিউজবাংলা২৪

[৩] বিআরটিএ যে ভাড়া ঠিক করেছে, তাতে পাঁচটি স্টপেজে এক দূরত্ব থেকে আরেক দূরত্বে ১০ টাকা, একটি স্টপেজে ১৬ টাকা এবং একটি স্টপেজে ১২ টাকা ভাড়া ঠিক করা হয়েছে। কিন্তু যেসব স্টপেজে ১০ টাকা করে ভাড়া ঠিক করা হয়েছে, তার প্রায় প্রতিটিতেই নেয়া হচ্ছে ১৫ টাকা করে। যে স্টপেজে ঠিক করা হয়েছে ১৬ টাকা, সেটাতে নেয়া হচ্ছে ২০ টাকা। আর যে পথের ভাড়া ঠিক করা হয়েছে ১২ টাকা, সেখানেও নেয়া হচ্ছে ১৫ টাকা।

[৪] ডিজেলের দাম বাড়ায় ৭ নভেম্বর ঢাকায় ডিজেলের বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা আর মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। আর বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোতে ভাড়া বাড়বে না।

[৫] বাসগুলো এই হারের চেয়ে বেশি আদায় করত আগেই। আর এখন আদায় করছে আরও বেশি হারে। এই বাসগুলো বেশি ভাড়া আদায়ে বছর পাঁচেক ধরে ওয়েবিল নামে একটি পদ্ধতি চালু করেছে, যাতে কিলোমিটারের কোনো হিসাব নেই। একটি নির্ধারিত দূরত্বের পর এক কিলোমিটার গেলেও পরের সেই ধাপের পুরোটার ভাড়া দিতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়