শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সোহেল মিয়া: [২] রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল লতিফ এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

[৩] বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

[৪] স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

[৫] বানিবহ ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, লতিফকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে নির্বাচনের কাছে ব্যস্ত ছিলো। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়ীতে ফিরছিলো। পরে কারা যেনো তাকে গুলি করে হত্যা করেছে। আমি ওর বাড়ীতে আছি। তার মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।

[৬] রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। তাকে কি কারণে হত্যা করা হয়েছে সেটা উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে আগাচ্ছি। অন্য কোন কারণ থাকলে সেগুলো উৎঘাটন করা হবে।

  • সর্বশেষ